চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
তাঁর ডাকে সাড়া দিয়ে গোটা দেশের বেশিরভাগ মানুষ যখন ঘরের বাতি নিভিয়ে প্রদীপ, মোমবাতি, মোবাইল, টর্চের আলো জ্বালিয়ে একতার বার্তা দিলেন। রবিবার সকাল টুইট করে ন’টায় ন’মিনিট কর্মসূচির কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন কাশ্মীর থেকে কন্যাকুমারী, মুম্বাই থেকে কলকাতা। সর্বত্রই বাতি নিভিয়ে উনার বিরুদ্ধে বাতি জ্বালালে গোটা দেশ।

সেই সময়ে নিজের দিল্লীর বাসভবনে বাড়ির বাতি নিভিয়ে প্রদীপের দীপশিখা জ্বালালেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য সহ দেশের বিভিন্ন প্রান্তের মুখ্যমন্ত্রীরাও ন’টায় ন’মিনিট কর্মসূচি পালন করলেন স্বতঃস্ফূর্ততা দিয়ে। প্রধানমন্ত্রীর ডাকে এই কর্মসূচি পালন করলেন মুকেশ আম্বানি, নিতা আম্বানি অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার অনুপম খের, শিল্পা শেট্টি, ক্রীড়াবিদ হিমা দাস ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেওয়াল সহ একাধিক সেলিব্রেটি এই কর্মসূচি পালন করলেন।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news