Breaking News
Home / TRENDING / করোনা মৃত্যুর হিসাব কষতে এবার বিশেষজ্ঞ কমিটি গঠন নবান্নের

করোনা মৃত্যুর হিসাব কষতে এবার বিশেষজ্ঞ কমিটি গঠন নবান্নের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজ্যে করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্তদের মৃত্যু নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করল নবান্ন। রাজ্যে এবার থেকে রাজ্য করোনা আক্রান্ত কোনও রোগীর মৃত্যু হলে এই বিশেষজ্ঞ কমিটি চূড়ান্ত করবে করোনার কারণেই ওই রোগীর মৃত্যু হয়েছে কিনা। এরাজ্যে এখনও পর্যন্ত সাতজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। কিন্তু রাজ্য সরকারের মতে যেহেতু মৃতদের মধ্যে চারজন করোনা আক্রান্ত আগে থেকেই নানা জটিল অসুখ (প্রো মরবিডিটি)-তে ভুগছিলেন। তাই করোনা সংক্রমণের কারণেই তাদের মৃত্যু হয়েছে তা বলা যাবে না বলেই মনে করছে নবান্ন (Nabbana)।

সেই কারণে রাজ্য সরকারের হিসাবে এখনও পর্যন্ত চারজনই দেখানো হয়েছে। রাজ্য সরকারের দাবি, করোনায় মৃতদের তথ্য নিয়ে যাতে কোনওরকম বিভ্রান্ত না হন, তা নিশ্চিত করতেই পাঁচ বিশিষ্ট চিকিৎসককে নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য দু’বছর আগে রাজ্যে ডেঙ্গু সংক্রমণের সময়ও রাজ্য সরকার একই ধরণের কমিটি গঠন করেছিল। যা নিয়ে অবশ্য বিতর্ক বাঁধে। রাজ্য সরকার ডেঙ্গু মৃত্যুর সংখ্যা কম করে দেখাতে ‘অজানা জ্বরের’ তত্ত্ব সামনে নিয়ে এসেছিল বলে বিরোধীদের অভিযোগ। এবারে করোনা মহামারী নিয়েও সরকার সেই পথেই হাঁটতে চাইছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও করোনা আক্রান্তের মৃত্যু হলে এখন থেকে তার রোগের ইতিহাস,শারীরিক পরীক্ষার যাবতীয় রিপোর্ট, চিকিৎসার বিবরণী থেকে শুরু করে মৃত্যুর সংশাপত্র পর্যন্ত সমস্ত নথি ওই বিশেষজ্ঞ কমিটির কাছে পাঠাতে হবে। তারা সব খতিয়ে দেখে চূড়ান্ত ভাবে জানাবেন সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু করোনা সংক্রমনের জন্যই হয়েছে কিনা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *