Breaking News
Home / TRENDING / বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেরির হার, বিতর্ক

বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেরির হার, বিতর্ক

প্রসেনজিৎ মাহাতো:

 

শনিবার মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা ঘরে তুলতে পারলেন না মেরি কম, ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল। ৫১ কেজি বিভাগে মেরি হারলেন তুরস্কের দ্বিতীয় বাছাই বুসেনেজ কাকিরোগলুর কাছে।

মেরি কম হেরেছেন ১–৪ ব্যবধানে। হারের পর ক্ষুব্ধ মেরি কম। তিনি তাঁর সোশ্যাল সাইটে ক্ষোভ উগড়ে দিয়েছেন। বলেন, ‘আমার হারের সিদ্ধান্তটা কতটা ঠিক এবং কতটা ভুল তা সবার সামনে তুলে ধরা হোক।’ মেরির আঙুল যে বিচারকদের দিকে, তা বুঝতে অসুবিধে হয় না।

মেরির সমালোচনায় কোনও লাভ হবে না। নিয়ম অনুযায়ী, ৩–১, কিংবা ৩–২ হারলে, সেই হার বিচারকরা টেকনিক্যাল কমিটির কাছে ‘রিভিউ’ করতে পাঠায়। কিন্তু মেরি হেরেছে ৪–১ ব্যবধানে।

শুরুটা ভালই করেছিলেন। দ্বিতীয় রাউন্ডে ছন্দ হারিয়ে পিছিয়ে পড়েছিলেন। ওটাই হারের অন্যতম কারণ হয়ে গেল মেরির। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৬ বার খেতাব পেয়েছেন তিনি। এবার বিতর্ক নিয়ে হেরে বিদায় নিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *