চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এবার রাজনীতির আসলে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ। ২০২১ সালের প্রার্থী তালিকায় চমক দিয়ে মুখ্যমন্ত্রীর নিজের ওয়ার্ডে ভ্রাতৃবধু কাজরী বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করলেন। কাজরী কখনও সক্রিয় রাজনীতি করেননি কখনও, তবে স্বামী কার্তিক বন্দোপাধ্যায় তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সভাপতি। কেন্দ্রীয় সরকারি চাকরি করলেও, ১৯৮৪ সাল থেকেই দিদির সঙ্গে সক্রিয়ভাবে রাজনীতি করেন কার্তিক। ১৫ বছরের কাউন্সিলর রতন মালাকারকে সরিয়ে প্রার্থী করা হয়েছে কার্তিককের স্ত্রীকে। ভবানীপুর বিধানসভার উপনির্বাচনের মুখ্যমন্ত্রী ভোট পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন কার্তিককে। সেই ভোটে ৫০০০ ভোটের ব্যবধান এনে দিয়েছিলেন দিদিকে। তারই ফলস্বরূপ ভাইয়ের স্ত্রীকে পুরভোটে প্রার্থী করলেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার সংবিধান দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ করেছেন। আর সেইদিনই মুখ্যমন্ত্রী তাঁর ভ্রাতৃবধুকে ভোটের টিকিট দিলেন। এর আগে মুখ্যমন্ত্রী ছাড়া কেবলমাত্র তাঁর ভাইপো রাজনীতির ময়দানে এসেছেন। বর্তমানে তিনিই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সঙ্গে ডায়মণডহারবার লোকসভার সাংসদ। এ বার কাউন্সিলর হওয়ার পথে কাজরী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news