চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কলকাতা পুর নিগমের ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রণ্ট। শুক্রবার তৃণমূল কংগ্রেসের আগেই প্রকাশিত হয় প্রার্থী তালিকা বামেদের। প্রার্থী তালিকা প্রকাশের সময় যদিও দলের তরফে জানানো হয়েছে, ‘কয়েকটি আসনে এখনও জটিলতা রয়েছে। ১৪৪টি আসনের মধ্যে ১৫-১৬টিতে প্রার্থী দেব না।’ প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে প্রার্থী তালিকা ঘোষণার সময় দলের বার্তা, ”বিরোধীদের আটকানোর চেষ্টা চলছে। ১০০ শতাংশ গ্যারান্টি দিয়ে বলতে পারছি না আমরা জিতব। কিন্তু, আমরা ভোটের অনেক আগে পর্যালোচনা করে দেখেছি। কোথায় কোথায় আমরা নিজেদের শক্তিতে লড়তে পারব। সেই অনুযায়ী প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে।”
১৪৪ আসনের মধ্যে ১২০টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ। রয়েছেন ৫৬ জন মহিলা, ৫৮ জন পুরুষ প্রার্থী। এছাড়া রয়েছেন বেশ কয়েকজন সংখ্যালঘু প্রার্থীও। মাটির সঙ্গে ও মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন ব্যক্তিদেরই প্রার্থী বাছাইয়ে গুরত্ব বামেদের। বামফ্রন্টের সঙ্গে এ বার আর জোট করেনি কংগ্রেস। তাই আগে থেকেই পুরভোটে নিজেদের খানিকটা এগিয়ে ফেলল তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news