Breaking News
Home / TRENDING / পশ্চিমবঙ্গের শিল্প সম্মেলনের উদ্বোধন করতে আসুন! প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের শিল্প সম্মেলনের উদ্বোধন করতে আসুন! প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গে বিশ্ব বাণিজ্য সম্মেলনের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তিনি। সাক্ষাৎ করে বেরিয়ে তিনি জানান, বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন। এরপরেই মমতা বলেন, “আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি তিনি যেন বিজিবিএসের আসেন। আমি তাঁকে বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করতে আমন্ত্রণ জানিয়েছি।”


বিজেপির সঙ্গে সংঘাত থাকলেও কেন প্রধানমন্ত্রীকে বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন তিনি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনৈতিক লড়াই অন্য জায়গায় আর উন্নয়ন অন্য জায়গায়। দুটোকে এক করে দেখা উচিত হবে না।” মমতা আরও বলেন, “উন্নয়নের ক্ষেত্রে সবকিছুর উর্ধ্বে উঠে দেখা উচিত। আমরা চাই বিজেপি-কে হারাতে। সেক্ষেত্রে যে আমাদের কাছে সাহায্য চাইবে, আমরা সাহায্য করতে তৈরি।” উত্তরপ্রদেশের ভোটে যে তিনি অখিলেশ যাদবকে সমর্থন করবেন, তাও সাফ করে দিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *