নিজস্ব সংবাদদাতা:
ভোট ফুরিয়েছে, রেজাল্টও বেরিয়েছে, এমনকী নয় মোদি সরকার শপথ নিয়ে তাদের কাজও শুরু করে দিয়েছে। এতদিন পর ফের ইভিএম কারচুপির অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর মতে, ভোটে কারচুপি হয়েছে। ইভিএম চক্রান্ত হয়েছে। সেই সঙ্গে বিজেপি যাবতীয় প্রশাসনিক সুবিধা পেয়েছে। এইসব করেই তারা ক্ষমতায় এসেছে। মমতার ভাষায়, এরপর ভোটে জেতা নিয়ে বড়াই সাজে না গেরুয়া শিবিরের।
সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ‘বামদের ভোট শিফট হয়েছে’। তিনি মনে করিয়ে দেন, ‘আমাদের ভোট আগের থেকে বেড়েছে’। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বিজেপি ‘১৮ টা পেয়েছে মানি মাসেল পাওয়ার নিয়ে’। মুখ্যমন্ত্রীর অভিযোগ, যেহেতু গেরুয়া শিবিরের জিত ‘মানুষের সমর্থনে নয়। তাই তারা পার্টি অফিস দখল করছে’।
এদিন তৃণমূল কংগ্রেসের আগামী দিনের রোডম্যাপও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এবার বাংলার মনিষীদের নিয়ে তাঁর আন্দোলনে নামবেন। এইসঙ্গে আগামী ২১ জুলাই নিয়ে বেশ কিছু কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। যার অন্যতম ‘ব্যালট পেপার ফিরিয়ে দাও’ স্লোগানকে রেখে আন্দোলন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ইভিএম কারচুপি হয়েছে, ফলে লোকসভা ভোটের এই ফলাফলকে তিনি মানেন না। এই বিষয়ে দেশের অন্য বিরোধী দলগুলির সঙ্গে তিনি কথা বলবেন বলেও জানান। বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগর মূর্তি গড়ে দেওয়ার আশ্বাসও দেন এদিন মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে ওই মূর্তিটিকে ব্রোঞ্জের করা হবে বলেও জানান। এইসঙ্গে অ-হিন্দি ভাষি রাজ্যগুলিতে হিন্দি চাপিয়ে দেওয়া নিয়েও প্রতিবাদে সরব হন তিনি।
তবে ইতিমধ্যে অষ্টম শ্রেণি পর্যন্ত হিন্দি বাধ্যতামূলকের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রে। কিন্তু তৃণমূল সুপ্রিমো কেন এতদিন পর ফের ইভিএম কারচুপির প্রসঙ্গ তুললেন তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
ব্যালট ফিরিয়ে দাও!
যাতে যত ইচ্ছা গড়বড় করতে পারি!