Breaking News
Home / TRENDING / পুরভোটে হারার ভয়ে প্রশাসক নিয়োগের ছক রাজ্যের: জয়প্রকাশ

পুরভোটে হারার ভয়ে প্রশাসক নিয়োগের ছক রাজ্যের: জয়প্রকাশ

নিজস্ব সংবাদদাতা:

পরিবেশ দিবস উপলক্ষ্যে রাজ্য জুড়ে গাছ পুতবে বিজেপির কিষান মোর্চা। রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা সিঙ্গুর থেকেই এই বৃক্ষরোপণ উৎসব শুরু করবে তারা। বিজেপির অভিযোগ সিঙ্গুরে সিপিএম-তৃণমূলের কাজিয়ায় ক্ষতি হয়েছে সিঙ্গুরের মানুষদের। তাই বৃক্ষরোপণ উৎসবের মধ্যে দিয়ে রাজ্য সরকারের কাছে পরিত্যক্ত জমিতে পুনরায় শিল্প গড়ার দাবিও জানাবে তারা।
এইসঙ্গে এদিন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার তোপ দাগেন, পুরসভাগুলিতে যেভাবে প্রশাসক নিয়োগ করছে রাজ্য, ভবিষ্যতে তাদের এই অগণতান্ত্রিক পদ্ধতির পাল্টা রাজ্যের মাথাতেও প্রশাসক বসানো হতে পারে। এভাবেই রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের সম্ভাবনার কথা শোনালেন বিজেপি নেতা।

তিনি বলেন, উনিশটা পুরসভা ভোটে হারার ভয়ে ভোট করাতে চাইছে না রাজ্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *