ওয়েব ডেস্ক:
খোঁজ মিলল বায়ুসেনার নিখোঁজ বিমানের। তবে শোক সংবাদ, হারিয়ে যাওয়া বিমানটির ধ্বংসাবশেষ মিলেছে অরুণাচলে। এখনও অবধি নিখোঁজ যাত্রীদের কোনও খবর মেলেনি।
বায়ুসেনার এএন-৩২ বিমানটি জোড়হাট থেকে অরুণাচলের মেচুকা উদ্দেশ্যে রওনা দেয় এদিন৷ ওই বিমানে ৮ জন ক্রু ও ৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে৷ কিন্তু জোরহাট ছাড়ার পরেই নিখোঁজ হয়ে যায় বিমানটি। যোগাযোগ করা যাচ্ছিল না বিমানের পাইলটের সঙ্গেও৷
এরপর নিখোঁজ বিমানের সন্ধানে সুখোই ৩০ ও সি-১৩০ বিমান দুটি পাঠানো হয়৷ আপাতত জানা গিয়েছে, বায়ুসেনার বিমানটির ধ্বংসাবশেষ অরুণাচল প্রদেশের পায়ুম গ্রামের একটি ফাঁকা জমিতে পাওয়া গিয়েছে৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news