Breaking News
Home / TRENDING / নব্বানে সিভিক ভলান্টিয়ারদের সুখবর ঘোষণা মুখ্যমন্ত্রীর !

নব্বানে সিভিক ভলান্টিয়ারদের সুখবর ঘোষণা মুখ্যমন্ত্রীর !

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

সোমবার দুপুরে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরকারি প্রকল্পের সুবিধা সব মানুষ পাচ্ছেন কি না, সেই ইস্যুতে এদিনের বৈঠকে শুরু করেন তিনি। এরপরই প্রতিটি দপ্তরের জন্য আলাদা আলাদা টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

গ্রিভান্স সেল-এ জমা পড়া, অভিযোগ তালিকা খতিয়ে দেখে শীঘ্র নিষ্পত্তি নজর দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে প্রতিটি দপ্তরের জন্য আলাদা আলাদা টাস্ক ফোর্স গঠন করার কথা বলেন। টাস্ক ফোর্সের মাথায় থাকবেন, সেই দপ্তরের প্রধান সচিব। শুধু মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়া অভিযোগ নয়, শাসক দলের ‘দিদির দূত’ কর্মসূচিতে যেসব অভিযোগ জমা পড়েছে, তা দ্রুত নিষ্পত্তি করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাতে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, এবার ভাল কাজ করলে সরাসরি পুলিশে নিয়োগের বিষয়ে ভেবে দেখার কথা বললেন মুখ্যমন্ত্রী। যদিও এই পদ্ধতিতে সিভিকদের কনস্টেবল পদে নিয়োগ করা যায় কি না, সেটা স্বরাষ্ট্রদপ্তরকে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিনের বৈঠকেই উঠে আসে সিভিক ভলান্টিরয়ারদের প্রসঙ্গ। সেখানেই ভাল কাজ করলে সিভিক পুলিশকে সরাসরি কনস্টেবল পদে নিয়োগের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহু ক্ষেত্রেই কনস্টেবল পদ ফাঁকা রয়েছে, যে সিভিক ভলান্টিয়াররা ভাল কাজ করছেন, তাদের সেই ফাঁকা জায়গায় নিয়োগের কথা বলছেন। তবে বিষয়টা আদতে সম্ভব কি না, তা স্বরাষ্ট্রদপ্তরকে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের আগে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগাতে রাজ্যের এমন ভাবনা চিন্তা বলেই দাবি বিরোধী শিবিরের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *