Breaking News
Home / TRENDING / সরকার গড়তে কনরাড কি হাত ধরবেন মুকুল সাংমার ?

সরকার গড়তে কনরাড কি হাত ধরবেন মুকুল সাংমার ?

চ্যানেল হিন্দুস্তান, নিউজ ডেস্ক-

রাজ্যের উন্নতির স্বার্থে যেকোনও দলের সঙ্গেই জোট বেঁধে সরকার গড়তে পারে মেঘালয়। তেমনই মেঘালয়ের বিধানসভা ভোট (Meghalaya Assembly Election) শেষ হওয়ার পরেই ইঙ্গিতবাহী বার্তা দিলেন কনরাড সাংমা (Conrad Sangma)। তার মতে, স্থিতিশীল সরকার থাকলে তবেই রাজ্যের উন্নতি করা সম্ভব।

জাতীয় পর্যায়ে মেঘালয়কে (Meghalaya) আরও প্রাসঙ্গিক করে তুলবে যে দল, তার সঙ্গে জোটে আপত্তি নেই বলেই জানিয়েছেন সাংমা। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ত্রিশঙ্কু ফল হতে চলেছে মেঘালয় বিধানসভা নির্বাচনে। দল হিসাবে সবচেয়ে বেশি আসন পেতে পারে এনপিপির কনরাড সাংমার দল। তবে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পাবে না তারা। এই পরিস্থিতিতে অন্য দলের সঙ্গে জোট বেঁধে সরকার গঠনের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে কোন দলের সঙ্গে জোট করবেন, তা নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি সাংমা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংমা বলেন, “গতবারের তুলনায় আমাদের আসন সংখ্যা খানিকটা বেড়েছে। তবে আমরা যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পাই, তাহলে অন্যান্য দলগুলির সঙ্গে কথা বলব। যদি কোনও দল মেঘালয়ের দাবিকে জাতীয় স্তরে পৌঁছে দিতে পারে, তাহলে আমাদের সঙ্গে জোটের পথ খোলা রইল। রাজ্যের স্বার্থে যেটা সবচেয়ে ভাল, আমরা সেই পথেই হাঁটব।”

কনরাড সাংমার এই ঘোষণার পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কি পুরনো জোটসঙ্গী বিজেপির (BJP) সাহায্যেই সরকার গড়তে চলেছে এনপিপি। সমীক্ষা বলছে, ১৮ থেকে ২৪টি আসন পেতে পারে কনরাড সাংমার দল। গেরুয়া শিবিরের দখলে যেতে পারে ৩ থেকে ৬টি আসন। অন্যদিকে, প্রথমবার মেঘালয়ে লড়তে নেমে ১১ থেকে ১৩টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেসও। সেক্ষেত্রে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ঘাসফুল শিবিরও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *