Breaking News
Home / TRENDING / মাতৃহারা হলেন অভিনেত্রী অপরাজিতা

মাতৃহারা হলেন অভিনেত্রী অপরাজিতা

চ্যানেল হিন্দুস্তান,বিনোদন ডেক্স-

মাতৃহারা হলেন অভিনেত্রী অপরাজিতা। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে সেই খবর ভাগ করে নিলেন অভিনেত্রী।

অপরাজিতা ইনস্টাগ্রামে লিখলেন, ‘মা আজ সকাল ৯.৩০ চলে গেলেন। অখন্ড শাসন দন্ড ত্রস্ত হলো তার…. মার আত্মার শান্তি হোক। যারা পরিচিত সবার নম্বর আমার কাছে নেই তাদের সকলকে এই পোস্টটির মাধ্যমে জানালাম।’

https://www.instagram.com/p/CpJ6on5vUpM/?igshid=OTJlNzQ0NWM=

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অপরাজিতার মা। ভুগছিলেন বার্ধক্যজনিত নানা সমস্যায়। এই কারণে চলতি বছরে নিজের জন্মদিন ধুমধাম করে পালনও করেননি অভিনেত্রী। ২২ ফেব্রুয়ারি দিনটা বরাবরই তিনি কাটান বন্ধুদের সঙ্গে। কিন্তু এ বছর কলকাতার বাড়ি থেকে পৌঁছে গিয়েছিলেন জন্মস্থান হাওড়ায়। অভিনেত্রী জানিয়েছিলেন, ‘প্রত্যেক বছর এই দিনটা বন্ধুরা তার বাড়িতে আসে। ছাদেই আয়োজন করা হয় ছোট্ট পার্টির। তবে এবার সেই পার্টিটা হচ্ছে না। মায়ের কাছে যাবেন তিনি। মা খুব অসুস্থ, শয্যাশায়ী। মায়ের সঙ্গে এটাই হয়তো আমার শেষ জন্মদিন।’

১৯৭৮ সালে জন্ম হয় অপরাজিতার। কেরিয়ারের শুরুর দিকে অভিনেত্রীকে তাঁর মাকে নিয়ে সেটে আসতেন। শাশ্বত চট্টোপাধ্যায়ের টক শো ‘অপুর সংসার’-এ এসে অপরাজিতা জানিয়েছিলেন, ‘আমার মা তখন সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা। বাবা বাড়িতে নেই। হঠাৎ একদিন মায়ের প্রচন্ড শরীর খারাপ হয়। মা বোঝেন হাসপাতালে যেতে হবে। তখনও এত ট্যাক্সির রমরমা ছিল না। মা বাসে দাঁড়িয়ে দাঁড়িয়েই কোনওমতে মেডিক্যাল কলেজে পৌঁছন। সঠিক সময়ের অনেক আগে আমার জন্ম। তারপর সাড়ে ৩ মাসের লড়াই। মা যখন আমাকে বাড়ি নিয়ে এলেন, এত লড়াই করে যে মেয়ে বেঁচেছে, তার নাম রাখলেন অপরাজিতা।”

অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে লক্ষ্মীকাকিমা সুপারস্টার ধারাবাহিকে। টিআরপি তালিকায় যে ভালো ফল করেছিল এই মেগা তা নয়, কিন্তু অভিনেত্রীর কাজ সকলের মন জয় করে নিয়েছিল। বর্তমানে অপরাজিতা রয়েছেন ঘরে ঘরে জি বাংলা-র সঞ্চালনার দায়িত্বে, সঙ্গে রয়েছেন ইন্দ্রাণী হালদার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *