Breaking News
Home / TRENDING / দিল্লিতে পারদ পতন, ঠাণ্ডায় কাঁপছে উত্তর ভারত

দিল্লিতে পারদ পতন, ঠাণ্ডায় কাঁপছে উত্তর ভারত

ওয়েব ডেস্কঃ

আবারও রাজধানী দিল্লির পারদ অনেক নীচে নেমে গিয়েছে। বৃহস্পতিবার দিল্লি এবং উত্তর প্রদেশ, বিহার, জম্মু-কাশ্মীর, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা এবং মধ্য প্রদেশের কিছু জায়গায় ঠান্ডা বাতাস বইছছিল। শীত পড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে দিল্লি সরকার ফুটপাতবাসীদের আশ্রয় স্থলে নিয়ে গিয়েছে। 

দিল্লিতে রাতের বেলা সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে এবং দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার রাতে দিল্লির তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা। কুয়াশার জন্য বৃহস্পতিবার দিল্লিতে দৃশ্যমানতা কমে হয়েছে ৩৫০-৫০০ মিটার। দ্বারকা অঞ্চলে দৃশ্যমানতা একেবারে কমে যায়। 

তবে দিনের বেলা তাপমাত্রা একটু বৃদ্ধির ফলে আরামদায়ক অনুভূতি হচ্ছে। গত দু’দিন ধরে সর্বাধিক তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাওয়ায় তীব্র শীতের পরিস্থিতি দেখা দিয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি এবং রাজস্থানে বেশ কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে। তীব্র শীত প্রবাহের কারণে উত্তরপ্রদেশের সাহারানপুর এবং বেরেলিতে স্কুল বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার গাজীয়াবাদ ও নয়ডার স্কুলও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এছাড়া মধ্যপ্রদেশের গালিওয়রে এক সপ্তাহ স্কুল বন্ধ রাখা হয়েছে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *