চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আজ রাত আটটায় জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর আজ রাতে লকডাউনের ভবিষ্যৎ নিয়ে ঘোষণা করতে পারেন তিনি। সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে পঞ্চমবারের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকেই আরও কিছু ছাড় দিয়ে, ১৭ মে-র পরে ফের একদফায় লকডাউন (Lockdown) বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে চতুর্থ দফার লকডাউনে কোন রাজ্যে কতটা ছাড় দেওয়া হবে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীদেরই জানাতে বলেছেন প্রধানমন্ত্রী। আগামী ১৫ মে-র মধ্যে দেশের সব মুখ্যমন্ত্রীকেই এ নিয়ে লিখিত মতামত জানাতে হবে।
তবে এদিন প্রধানমন্ত্রী কি কি বিষয়ে ঘোষণা করতে পারেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনৈতিক মহলের। জাতীয় রাজনীতির কারবারীদের মতে, চতুর্থ দফায় লকডাউন ঘোষণার আগে বেশ কিছু আর্থিক প্যাকেজ ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিনের বক্তৃতায় প্রধানমন্ত্রী কেমন লকডাউন বাড়ানোর ঘোষণা করবেন, তেমনি দেশের দরিদ্র সম্প্রদায়ের জন্য আর্থিক প্যাকেজের দেবেন।
প্রথম দফায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেশের ৮০ কোটি গরিব মানুষের জন্য বেশ কিছু প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু ৫০ দিনের লকডাউন এ দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়েছে। অবস্থায় বেশকিছু পরিষেবায় ছাড় দিয়েছে কেন্দ্র। কিন্তু তাতেও হাল ফেরেনি দেশের অর্থনীতির। কারণ ১৩৫ কোটির দেশ অল্প পরিমাণ ছাড় দিয়ে দেশের অর্থনীতির হাল ফেরানো সম্ভব নয় বলেই মনে করছে অর্থনীতিবিদরা। অবস্থায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে রাজ্যের পরিস্থিতি প্রসঙ্গে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তারপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সারাদেশ প্রধানমন্ত্রীর ভাষণের অপেক্ষায়!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news