সূর্য সরকার।
এবার বইমেলাতেই সেঞ্চুরি পার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়! না বয়সে নয়, তার লিখিত বইয়ের সংখ্যা ১০০ ছাড়াচ্ছে। ইতিমধ্যেই তিনি জানিয়েছিলেন, এখনো পর্যন্ত ৮৭ বই প্রকাশিত হয়েছে। বইমেলাতে আরো নতুন সাত বই বেরোনোর কথা ছিল। কিন্তু নতুন খবর, আরো বেশিসংখ্যক বই লিখে ফেলেছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৯৪৬টি কবিতা সম্বলিত ‘কবিতা বিতান’ এর দুটি সংকলন। রয়েছে একটি উর্দু কবিতার বই, একটি শিশুদের কবিতার বই সহ আরো বেশ কয়েকটি বই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা নিয়ে সবসময় চর্চা থাকে রাজনৈতিক মহলে।সাম্প্রতিককালে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে কলম ধরেছিলেন তৃণমূল সুপ্রিমো। চার কবিতাও লিখে ফেলেছেন। স্বাভাবিকভাবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর কলমে নতুন কিছু বেরিয়ে আসতে পারে বলেই বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news