Breaking News
Home / TRENDING / মুসলিম সংগঠনের টাকা নিয়ে সিএএ বিরোধিতায় নেমেছেন সিব্বল, চাঞ্চল্যকর রিপোর্ট

মুসলিম সংগঠনের টাকা নিয়ে সিএএ বিরোধিতায় নেমেছেন সিব্বল, চাঞ্চল্যকর রিপোর্ট

নিজস্ব প্রতিনিধি।

নাগরিকত্ব আইনের বিরোধিতা করার জন্য উগ্রবাদী মুসলিম সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) কাছ থেকে টাকা নিয়েছেন কংগ্রেস নেতা কপিল সিব্বল (Kapil Sibbal)। একটি বেসরকারি চ্যানেলের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল। সংবাদ চ্যানেলটি জানিয়েছে এর জন্য কপিল সিব্বল পেয়েছন ৭৭ লাখ টাকা।ইন্দিরা জয়সিংহ পেয়েছেন ৪ লাখ টাকা। প্রতিবেদন অনুযায়ী সারা দেশে এর জন্য ২৭ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। এর মধ্যে ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেহাব ইন্ডিয়া ফাউন্ডেশন –এর নামে যারা পিএফআই এর সঙ্গে যুক্ত।

এছাড়াও পিএফ আই ৩৭ টি অ্যাকাউন্ট খুলেছে যেগুলি ১৭ জন বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার নামে নথিভুক্ত।জানা গিয়েছে এই ৭৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তদন্ত চালিয়ে পিএফআই এর বিরুদ্ধে প্রচুর তথ্যপ্রমাণ পেয়েছে পুলিশ। রিপোর্টটি আরও জানিয়েছে যে দিল্লির শাহীনবাগে পিএফআই ৯টি অফিস খুলেছে নাগরিকত্ব আইন বিরোধী যে আন্দোলন সেখানে চলছে সেই আন্দোলনকে টাকা যুগিয়ে চাঙ্গা রাখার জন্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *