নিজস্ব প্রতিবেদন:
সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার পর, এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ইডি) হাত থেকে রেহাই পেতে দিল্লি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করলেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম।
গ্রেফতার হওয়ার দু’মাস পর আইএনএক্স মিডিয়া কাণ্ডে সিবিআইয়ের দায়ের করা মামলা থেকে সুপ্রিম কোর্টে জামিন পান পি চিদম্বরম। ৩০ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে মঙ্গলবার বিচারপতি আর ভানুমতির বেঞ্চ চিদম্বরমকে জামিন দেয়। তবে জিজ্ঞাসাবাদের জন্য চিদম্বরমকে সিবিআই ডাকলে হাজির হওয়ার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।
তবে দিল্লি হাইকোর্টে জামিন না পাওয়া পর্যন্ত আপাতত চিদম্বরম ইডির হেফাজতে জেলেই থাকবেন। সুপ্রিম কোর্ট থেকে চিদম্বরমের জামিন প্রসঙ্গে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী টুইট করে বলেন, “মুক্তি পেলেন পি চিদম্বরম। আক্ষরিক অর্থে প্রমাণ হল দিনের শেষে সত্যেরই জয় হয়। তিনি দুর্দম সাহসিকতা দেখিয়েছেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news