চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় রাজ্যের পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে ‘হেলথ হ্যাজার্ড’ শব্দটা বলেই ফেললেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক কার্যত পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে এমন স্বীকারোক্তি করেই ফেললেন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে ঘটনার জন্য, তিনি দায়ী করলেন কেন্দ্রীয় সরকারকে। মুখ্যমন্ত্রী বলেছেন, “মানছি হেলথ হ্যাজার্ড হয়েছে। তবে আমরা দায়ি নয়।” তাঁর কথায়, “তিন ধরনের টেস্ট কিট পাঠানো হয়েছিল। র্যাপিড টেস্ট কিট, বিজিআই আরটি, পিসিআর কিট আর অ্যান্টিজেন কিট। এই অ্যান্টিজেন কিটটি আবার বাংলায় পাওয়া যায় না। তাও স্বাস্থ্য দফতর নিজের উদ্যোগে বাইরে থেকে অর্ডার দিয়েছিল। তবে তা কবে পাওয়া যাবে জানি না। তিন ধরনের কিটই ফিরিয়ে নিল ওরা। এই যে বারবার বলা হচ্ছিল বাংলায় নাকি টেস্ট করানো হচ্ছে না। এবার তাহলে কী বলবে? কীভাবে হবে টেস্ট?” এরপরেই তিনি আরও বলেন “হ্যাজার্ড হয়েছে। এই পরিস্থিতির জন্য কারা দায়ী আপনারা ঠিক করুন। এভাবেই বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছিল। এবার কী উত্তর দেবে ওরা?”
মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে টেস্টের জন্য ১৪ হাজার পিসিআর কিটের প্রয়োজন ছিল। কেন্দ্র দিয়েছিল ২৫০০ হাজার। অর্থাৎ কেন্দ্র নিজের কর্তব্য পালন না করে বাংলাকে বদনাম করতেই ব্যস্ত।” তিনি আরও বলেন, “প্রতিনিধি দল পাঠিয়ে বলা হয়েছে, দেখে এসো বাংলায় লকডাউন ঠিক হচ্ছে কিনা। দেখো বাংলায় মানুষ খেতে পাচ্ছে কিনা। আর বড় বড় করে চিঠি পাঠাচ্ছে। সে চিঠি পাঠাতেই পারে, চিঠি পাঠানো ওদের অগ্রাধিকারের মধ্যে পড়ে। আমারও অগ্রাধিকারের মধ্যে পড়ে। আমাকে চিঠি পাঠিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি নির্দেশের কথা বলা হলো। আমরা জানি ওই নির্দেশ শ্রমিকদের জন্য দেওয়া হয়েছিল।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news