চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা পৃথিবীকে ঠেলে দিতে পারে ঘোরতর মন্বন্তরের দিকে। শুধু তাই নয় পৃথিবী জুড়ে চলতে পারে বারেবারে একাধিক মন্বন্তর। রাষ্ট্রপুঞ্জের (United Nations) খাদ্য ত্রাণ দফতরের হুঁশিয়ারি, যদি এভাবেই চলতে থাকে তাহলে করোনার কবল থেকে বাঁচতে আরও এক ভয়াবহ ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে নিরুপায়ভাবে। তবে এখনই যদি আর্থিক মন্দা আটকানোর জন্য ফান্ডিং এবং ব্যবস্থা শুরু করে দেওয়া হয় তাহলে বাঁচার উপায় রয়েছে।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ডেভিড বিসলে রাষ্ট্রপুঞ্জের এক ভার্চুয়াল অধিবেশনে বলেন করোনা শুধু যে মানুষকে অসুখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তা নয়, এই ব্যাধি মানুষকে ঠেলে দিচ্ছে দুর্ভিক্ষের দিকেও। তিনি জানান প্রতিদিন সারা বিশ্বে ৮২১ কোটি মানুষ নিরন্ন থাকেন আর ১৩৬ কোটি মানুষ খাদ্য সংকটে ভোগেন রোজ। কিন্তু এখন করোনার জন্য আরও ১৩০ কোটি মানুষ এগিয়ে চলেছেন খাদ্য সংকটের দিকে। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে প্রতিদিন ৩ লাখ মানুষ বিশ্বে না খেয়ে মারা যাবেন। এখনই ব্যবস্থা না দিলে ঘোর দুর্দিন আসতে পারে বলে মত তাঁর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news