Breaking News
Home / TRENDING / “করোনা মোকাবিলায় ভালো কাজ সত্ত্বেও, বাংলাকে বদনাম করা হচ্ছে”, নাম না করে কেন্দ্রকে আক্রমণ মমতার

“করোনা মোকাবিলায় ভালো কাজ সত্ত্বেও, বাংলাকে বদনাম করা হচ্ছে”, নাম না করে কেন্দ্রকে আক্রমণ মমতার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“ভালো কাজ করা সত্ত্বেও, পশ্চিমবঙ্গকে বদনাম করার চেষ্টা হচ্ছে।” নাম না করে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “করোনা যুদ্ধে অত্যন্ত ভাল লড়াই করা সত্ত্বেও, ইতিবাচক পরিস্থিতি তৈরি হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃত ভাবে বদনাম করা হচ্ছে বাংলার।” হঠাৎ করে কেন্দ্রের সরকারি টিমকে পরিদর্শনে পাঠানো নিয়েও উষ্মা প্রকাশ করেন তিনি। মমতা কেন্দ্রকে দোষ দেন ত্রুটিপূর্ণ ব়্যাপিড টেস্টের কিট পাঠানোর জন্য। তিনি আরও বলেছেন, “সাধ্যমতো করা হয়েছে রাজ্যে। আরও কিট পেলে আরও টেস্ট হতো।”

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে মোট ৭০৩৭টি স্যাম্পেল টেস্ট হয়েছে। ৮৫৫টি শুধু গতকাল টেস্ট হয়েছে। টেস্ট কিটের অভাব সত্ত্বেও স্বাস্থ্যকর্মীদের দক্ষতায় টেস্ট করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “কেন্দ্র অনেক কম সংখ্যায় কিট দিয়েছে, যেগুলি ত্রুটিপূর্ণ।” আরও জানানো হয়েছে, এখন সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে আছেন ৪৬৯৫ জন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন ৩১ হাজার ২৩ জন।স্বাস্থ্যকর্মীদের মোট পিপিই দেওয়া হয়েছে ৪ লক্ষ ১৯ হাজার। সরকারের পক্ষে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩২ জন নতুন করে সংক্রামিত হওয়ার পরে করোনা অ্যাকটিভ কেস ২৭৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩০০।  গত ২৪ ঘণ্টায় আরও ছ’জন সুস্থ হয়ে ছাড়া পাওয়ার পরে রাজ্যে মোট সুস্থ হওয়ার সংখ্যা পৌঁছল ৭৯-এ। মৃত্যুর সংখ্যা ১৫।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *