সঞ্জয় সরকার :
সংগঠনের জন্য আম জনতার থেকে চাঁদা তোলার পথ দেখিয়েছিল বামপন্থী দলগুলো। তখন অবশ্য কৌটো নেড়ে টাকা তুলতো তারা। পাশাপাশি রাজ্যে ক্ষমতায় থাকার ফলে তাদের দলীয় তহবিলে মোটা অঙ্কের চাঁদাও দিত অনেকে। ক্ষমতা থেকে চলে যাওয়ার ফলে তাতে এখন অনেকটাই ভাঁটার টান। গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসও নিজেদের ওয়েবসাইট এ ডোনেশন সংক্রান্ত একটা অপশন খুলে দলীয় তহবিল ভরানোর পথে হেঁটেছিল। লোকে অবশ্য বলে চিটফান্ড সংক্রান্ত বিবাদ এড়াতেই দলীয় ওয়েবসাইট এ ডোনেশন এর বিজ্ঞপ্তি দেয় তারা। এবার দলীয় তহবিলের হাল ফেরাতে ও দল চালানোর খরচ সামলাতে আম জনতার থেকে ও কংগ্রেসি মনোভাবাপন্ন শুভানুধ্যায়ীদের থেকে অর্থ সংগ্রহের জন্য ডোনেশন চাওয়ার পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসও। সূত্রের খবর, আগামী কদিনের মধ্যেই দলীয় ওয়েবসাইট এ এই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি বা “ডোনেশন কর্নার” খুলতে চলেছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। সেখানে কংগ্রেস এর তহবিলের জন্য শুভানুধ্যায়ীরা যার যার ক্ষমতা মতো অনুদান দিতে পারবে, সেই আশায় এই ডোনেশন কর্নার খুলতে চলেছে প্রদেশ কংগ্রেস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news