ওয়েব ডেস্ক:
ব্রিগেডের সমাবেশের সাত সকালে মমতার স্বাগত ট্যুইট। রাজ্যের মুখ্যমন্ত্রী ট্যুইট করেন, ‘আর কয়েক ঘন্টার মধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুরু হবে ঐতিহাসিক ইউনাইটেড ইন্ডিয়া র্যালি। আমার কুর্ণিশ বিভিন্ন রাজ্য থেকে আসা নেতাদের, অসংখ্য সমর্থক ও লাখ লাখ মানুষকে। শুভেচ্ছা জানাই সকলকে একটি শক্তিশালী, প্রগতিশীল দেশ গড়ার লক্ষ্যে অবিচল থাকার জন্যে।’
অর্থাৎ সকাল সকাল হাওয়া গরম করে দিলেন মুখ্যমন্ত্রী। একদিকে যেমন দলীয় কর্মীদের চাঙ্গা করতে কাজে আসবে এই বার্তা, তেমনি কার্যত তাঁর শক্তি ও সক্ষমতাও বুঝিয়ে দিলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news