ওয়েব ডেস্কঃ
ব্রিগেডের ভিড় সামলাতে গিয়ে ব্রিগেডমুখী বাসের ধাক্কায় আহত পুলিশ কর্তা। আহত হন বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান আভারু রবীন্দ্রনাথ। শনিবার সকালে এই ঘটনা ঘটে সেন্ট্রাল পার্ক অঞ্চলে। এদিন সকাল থেকেই শহরের অন্য জায়গাগুলির মতো সল্টলেক সেন্ট্রাল পার্ক অঞ্চলেও ছিল ব্রিগেডমুখী বাস, গাড়ি, মানুষের ভিড়। সূত্রের খবর, সেন্ট্রাল পার্কের পাঁচ নম্বর গেটের কাছে গোয়েন্দা প্রধানকে ধাক্কা দেয় বাসটি। গুরুতর না হলেও রীতিমত আহত হন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news