নীল বণিক:
সকাল ছটা থেকেই ব্রিগেডমুখী তৃণমূল কর্মীরা। শনিবার ভোর পাঁচটা নাগাদ গীতাঞ্জলী স্টেডিয়াম থেকে মালদা জেলার তৃণমূল কর্মীরা ব্রিগেডে আসতে শুরু করেন। তারপরই দু’দিন আগেই কলকাতায় এসে পড়া তৃণমূল কর্মীরা ব্রিগেডের দিকে আসতে শুরু করেন। সকাল ৬টা ৩০ পর্যন্ত ডায়াসে কোনও রাজ্য নেতাকে দেখা যায়নি। এমনকি ডায়াসের পাশে থাকাবেন যে ভলেন্টিয়াররা তাঁরাও ব্রিগেডে এসে পৌঁছতে পারেননি তখনও। শুধুমাত্র মূল মঞ্চের সামনে কলকাতা পুলিশের কিছু কর্মী।
এরই মধ্যে ৬টা ৪৫ নাগাদ ব্রিগেডে এসে পৌঁছন পুলিশ কমিশনার রাজীবকুমার। তিনি একাধিক পুলিশ কর্তাকে নিয়ে প্রথমেই নিরাপত্তার বিষয়টি তদারকি করেন। এদিকে যত সময় গড়িয়েছে ততই ব্রিগেডমুখী হয়েছে জনতা। রাজীবকুমার ব্রিগেড ছাড়তেই ব্রিগেডের দখল নেয় কলকাতা পুলিশ। তবে ততক্ষণে অর্ধেক ব্রিগেড তৃণমূল কর্মীদের দখলে। তখনও ঘড়ির কাটা সকাল ৭টা ছোঁয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news