ওয়েব ডেস্ক:
জনসংযোগে ‘দিদিকে বলো’ আরও আকর্ষণীয় করে তুলতে এবার পুরস্কারের টোপ। ‘দিদিকে বলো’ কেমন লাগছে তা জানিয়ে ভিডিও পাঠাতে হবে। সেই ভিডিওগুলি থেকে সেরা ৩টি ভিডিওকে দেওয়া হবে পুরস্কার। ফেসবুকে এই মর্মে একটি পোস্ট করে বলা হয়েছে, ৩ দিনের মধ্যে ‘দিদিকে বলো’তে ২ লাখেরও বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন। নিজেদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। আর এবার এই উদ্যোগ সম্বন্ধে কী মতামত, তা একটি ভিডিওতে জানিয়ে হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে। ৬৩০৯৯৫৭৬১০- এই নম্বরে হোয়াটটঅ্যাপ করতে হবে ভিডিয়োটি। সেরা ৩টি ভিডিয়োকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করা হয়েছে। থাকছে আকর্ষনীয় পুরস্কার। যদিও কী পুরস্কার দেওয়া হবে, তা খোলসা করা হয়নি। জানা গিয়েছেল, সেই পুরস্কার নাকি দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, ‘দিদিকে বলো’র পাশাপাশি ‘আমার গর্ব মমতা’ বলেও সোশ্যাল মিডিয়ায় একটি প্রচার উদ্যোগ নিয়েছে তৃণমূল। আপনি কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গর্ব অনুভব করেন? তা জানাতে বলা হয়েছে সেখানে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব -সর্বত্র আপনি নির্দিষ্ট জায়গায় ‘কমেন্ট’ লিখে আপনার মতামত জানাতে পারবেন।

এদিকে রাজ্যের রাজনৈতিক মহলের প্রশ্ন, জনদরদী জননেত্রী অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় কী অতীত হয়ে গেলেন? সবটাই এখন আগামী ২০২১ বিধানসভাকে সামনে রেখে সস্তা জনসংযোগের কৌশল? অবশ্য কৌশলীর পরামর্শে নিল কৌশল না করে তো উপায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখন প্রশান্ত কিশোর রয়েছেন। কিন্তু প্রশান্তের এমন সব স্ট্র্যাটিজিতে মানুষের মনের কাছাকাছি যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি মেকি তথা অবছা হয়ে যাবেন না তো!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news