ওয়েব ডেস্ক:
জঙ্গি হামলার আশঙ্কায় ৪ অগাস্ট পর্যন্ত অমরনাথ যাত্রা স্থগিত করল সেনা। সেনা সূত্রে খবর, অমরনাথ যাত্রা বানচাল করতে সন্ত্রাসের ছক কষেছিল জঙ্গিরা। জানা গিয়েছে, পূণ্যার্থীদের নিশানা করে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা হতে পারে বলে আগেই সতর্ক করেছিল গোয়েন্দারা। শুক্রবার সাংবাদিক বৈঠকে এই খবরেই সিলমোহর দিল ভারতীয় সেনা। এদিকে হামলার পেছনে যে পাক মদত রয়েছে ইতিমধ্যে তার প্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি করল সেনা।
শুক্রবার লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ধিলোঁ সাংবাদিক বৈঠকে জানান, অমরনাথ যাত্রায় ভক্তদের টার্গেট করে বড়সড় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। গত কয়েকদিন ধরে নিরন্তর তল্লাশি অভিযানের পর অমরনাথ যাত্রার রুটের বিভিন্ন জায়গায় থেকে পাওয়া গিয়েছে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক। সোপিয়ানে যে ল্যান্ডমাইন উদ্ধার হয়েছে তাতে রয়েছে পাক অর্ডিন্যান্স ফ্যাক্টরির চিহ্ন। এর থেকে স্পষ্ট হয়েছে পাক যোগসূত্র।
এমন অবস্থায় অমরনাথ যাত্রীদের ফিরে আসতে অনুরোধ করেছে সেনা ও স্থানীয় জম্মু-কাশ্মীর পুলিশ প্রাশাসন। আগামী ৪ অগাস্ট পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে পূণ্যার্থীদের যাত্রা ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news