Breaking News
Home / TRENDING / কলকাতার দমকলবাহিনীতে করোনা থাবা : ‘হোম কোয়রান্টিনে’ মানিকতলা দমকলকেন্দ্রের ৩২ কর্মী

কলকাতার দমকলবাহিনীতে করোনা থাবা : ‘হোম কোয়রান্টিনে’ মানিকতলা দমকলকেন্দ্রের ৩২ কর্মী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এবার শহর কলকাতায় দমকল কেন্দ্রে ছড়াল করোনার আতঙ্ক। মানিকতলা দমকলের (Maniktala Fire station) ৩২ জন কর্মীকে হোম কোয়ারেন্টাইনে (Home Quarentine) পাঠাল প্রশাসন।মানিকতলার এই দমকল কেন্দ্রের এক আধিকারিকের স্ত্রী কলকাতা মেডিক্যাল কলেজে কর্মরত। দিন কয়েক আগেই তিনি করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হন। ফলে ওই মহিলার স্বামী দমকল কেন্দ্রে আসতেই সেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই দমকল কর্মীর নাম অমিতাভ ঘোষ। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে কর্মীরাই দমকল কেন্দ্রে ঢুকতেই চাইছিলেন না। তাই বিলম্ব না করে সেখানকার কর্মরত ৩২ জনকেই হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এ প্রসঙ্গে দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, “সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তাঁদের। সোমবারই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই অবস্থায় তো দমকল কেন্দ্রটি বন্ধ করে দিলে চলে না। তাই অন্যান্য কেন্দ্র থেকে কিছু কিছু কর্মী এনে কাজ চালানো হচ্ছে।” প্রতিটি কেন্দ্রেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কর্মীদের স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। কর্মীদের অবশ্য দাবি ছিল, কর্মক্ষেত্রেই কোয়ারেন্টাইন করে রাখা হোক তাঁদের। তাহলে অন্তত পরিবারের সদস্যরা নিরাপদে থাকতে পারবেন। কিন্তু দমকলকে আগের মতোই সচল রাখতে হবে। তাই সেখানে কোয়ারেন্টাইনে থাকতে সমস্যা হবে কর্মীদের। ফলে শেষমেশ হোম কোয়ারেন্টাইনেই যেতে হয়েছে তাঁদের।

যতদিন যাচ্ছে, রাজ্যে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সোমবার বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ২৭৪ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় শহরের বিভিন্ন এলাকা স্যানিটাইজ করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর সেক্ষেত্রে দমকলেরই সাহায্য নিচ্ছে। তাই দমকলকে আরও বেশি সক্রিয় করার জন্য সবরকম তৎপরতা শুরু হয়ে গিয়েছে। মানিকতলার এই দমকল কেন্দ্রের এক আধিকারিকের স্ত্রী কলকাতা মেডিক্যাল কলেজে কর্মরত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *