নীল রায়।
বর্ষীয়ান রাজনীতিক সোমেন মিত্রর পুত্র হলেও প্রচারের আলো হয়ে তাঁকে কমই দেখা যায়। কিন্তু মিতভাষী সেই যুবকই এবার টুইট করে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে টুইটে মুখ্যমন্ত্রীর সরাসরি নাম না করা হলেও, তাঁর নিশানা যে তৃণমূল সুপ্রিমোই তা নিজের ভাষার মুন্সিয়ানায় বুঝিয়ে দিয়েছেন প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি। সোমবার নিজের টুইটার একাউন্টের রোহন লেখেন, “একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বই শুধু নয়, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও। তাঁর অন্যতম একটি নিকৃষ্টতম বক্তৃতা। কাটমানি বনাম ব্ল্যাকমানি।” সঙ্গে ২১ জুলাইয়ের সমাবেশে তৃণমূল নেত্রীর একটি ছবিও দেন তিনি।
প্রসঙ্গত, রবিবার ২১ জুলাই শহীদ দিবসের মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী তাঁর কাটমানি বক্তব্য প্রসঙ্গে সাফাই দেন। দলীয় কর্মীদের উদ্দেশ্যে ব্ল্যাকমানি ইস্যুতে পাল্টা আক্রমণ শানাতে বলেন বিজেপি নেতৃত্বকে। রাজনৈতিক মহলের ব্যাখ্যায়, কাটমানির অভিযোগ থেকে দলকে বাঁচাতে ব্ল্যাকমানি ইস্যু তুলে ধরতে চাইছেন মমতা। মুখ্যমন্ত্রীর কাটমনির বদলে ব্ল্যাকমানির রাজনীতি যে তাঁর নাপসন্দ, তাও এদিন নিজের টুইট মারফৎ স্পষ্ট করে দিয়েছেন রোহন। এই ধরনের বক্তৃতা যে যুব সমাজ আদৌ ভালো চোখে দেখে না। এদিন কার্যত সেই বার্তাই মুখ্যমন্ত্রীকে দিতে চেয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতির রাজনীতিক পুত্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news