Breaking News
Home / TRENDING / কাশ্মীর সমস্যা সমাধানের মধ্যস্থতায় রাজি হলেন ট্রাম্প

কাশ্মীর সমস্যা সমাধানের মধ্যস্থতায় রাজি হলেন ট্রাম্প

ওয়েব ডেস্কঃ

কাশ্মীর সমস্যা সমাধানের জন্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চাইল পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার দু’দেশের রাষ্ট্র নেতার মধ্যে এক বৈঠক হয়। ওই বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন তাঁরা। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, “আমি বিশ্বের সব থেকে শক্তি ধরে নেতার কাছে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য অনুরোধ জানাচ্ছি।”

এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দু’সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য মধ্যস্থতা করতে বলেন। এদিন তিনি জানান, “ভারত-পাকিস্তান দুই দেশই এই সমস্যার সমাধান চায়। ৭০ বছর ধরে এই সমস্যা চলে আসছে। আমি যদি এটার সমস্যা করতে পারি তাহলে খুশি হব।”

উল্লেখ্য, আমেরিকা সফরের শুরুতে কিছুটা চাপে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিন দিনের সফরে গতকাল আমেরিকা পৌঁছন তিনি। কিন্তু তাঁকে অভ্যর্থনা জানাতে বিমান বন্দরে ট্রাম্প প্রশাসনের কোন আধিকারিক ছিলেন না। এর আগে কোন রাষ্ট্র নেতার সঙ্গে এরকম আচরণ করেনি আমেরিকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *