ওয়েব ডেস্ক:
ভোটের মধ্যে বোমা ফেটে ভয়ঙ্কর বিস্ফোরণ খোদ কলকাতায়। জখম ২। সূত্রের খবর, কাজ করতে গিয়ে দুই শ্রমিক মজুত পাথর সরাতেই ঘটে বিষ্ফোরণ। ঘটনাটি ঘটেছে রাজারহাটে বৈদিক ভিলেজের কাছে লাউহাটি কাঁচকল এলাকায়।
জানা গিয়েছে, রাজারহাটের বৈদিক ভিলেজের কাছে ওই এলাকায় মজুত ছিল পাথর। সেখানে আজ সকালে কাজ করতে যান দুই শ্রমিক। তাঁরা পাথর সরাতেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। স্থানীয় মানুষের বক্তব্য, পাথরের মধ্যেই ছিল বোমা। পাথর সরাতেই সেটি সশব্দে ফেটে যায়।
বিস্ফোরণের জেরে আহত হয়েছেন ওই ২ শ্রমিক। প্রশ্ন উঠছে, বোমাটি ওখানে কোথা থেকে এল? কারাই বা রাখল? এই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ। তদন্ত নেমেছে রাজারহাট থানা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news