ওয়েব ডেস্ক:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে খুন করার চেষ্টা করেছেন, এই অভিযোগে আগামীকাল এফআইআর দায়ের করবেন অর্জুন সিংহ। আজ হাসপাতাল থেকে বেরিয়েই এই হুঁশিয়ারি দেন ব্যারাকপুরের সাংসদ। মুখ্যমন্ত্রী তাঁকে খুনের ষড়যন্ত্র করেছিলেন বলে মঙ্গলবার তোপ দাগেন তিনি। জানান, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আগামিকালই এফআইআর করব।
অর্জুন সিংহ বলেন, “আমাকে সিপি তাঁর রিভলবারের বাট দিয়ে মাথায় মেরেছেন। প্রথমে ভেবেছিলাম লাঠি। পরে দেখলাম মারলেন। এ রাজ্যে কেউ সুরক্ষিত নয়। মহিলা, শিক্ষক, ডাক্তার, উকিল, সাংবাদিক— সকলেই আতঙ্কিত।” তবে তিনি দাপুটে নেতা, অতএব, তাঁকে এভাবে আটকানোর চেষ্টা করে কোনও লাভ হবে না বলেও হুঁশিয়ারি দেন বিজেপি নেতা। অর্জুন সিংহ আরও জানান যে, তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরে তাঁর বিরুদ্ধে এখনও অবধি ৪৭টি মামলা রুজু করা হয়েছে। ব্যারাকপুরের সাংসদের কথায়, ‘আরও মামলা করবে। দেখি কবে সেঞ্চুরি হয়।’
এদিকে অসুস্থ শরীরে হাসপাতাল থেকে বেরিয়েই জগদ্দল, ভাটপাড়া, কাঁকিনাড়া, শ্যামনগরে সংঘর্ষে আক্রান্তদের সঙ্গে দেখা করেন অর্জুন সিংহ। বেলঘড়িয়া হাসপাতালে ভর্তি ছিলেন আক্রান্তদের কেউ কেউ। তাঁদের সঙ্গে দেখা করেন সাংসদ। পাশে থাকার আশ্বাস দেন। এবং বলেন, আন্দোলন চলবেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news