Breaking News
Home / TRENDING / রেড রোড কাণ্ডে ২ বছরের জেল অভিযুক্ত সোহরাবের

রেড রোড কাণ্ডে ২ বছরের জেল অভিযুক্ত সোহরাবের

নিজস্ব সংবাদদাতা

রেড রোড হিট অ্যান্ড রান কাণ্ডে দোষী সাব্যস্ত হল তৌসিফ ওরফে সাম্বিয়া সোহরাব। তাকে ২ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করল হাইকোর্ট। এদিকে সাম্বিয়ার দুই বন্ধু ধৃত জনি ও শানুকে প্রমাণের অভাবে বেকসুর খালাস দিয়েছে আদালত। বহাল রইল নিম্ন আদালতের রায়-ই। এদিন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য রেড রোড হিট অ্যান্ড রান মামলায় সাম্বিয়াকে ৩০৪এ ও ৪২৭ ধারায় দোষী সাব্যস্ত করেন। সেদিন অডি গাড়িতে সাম্বিয়া ছিল বলেই প্রমাণিত হয়। তবে তার বাবা ও বন্ধুদের এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

২০১৬ সালে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের রিহার্সালের সময় সাম্বিয়ার অডি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারায় মৃত্যু হয় বায়ুসেনা অফিসার অভিমন্যু গৌরের।কুচকাওয়াজের রিহার্সালে বায়ুসেনার ড্রিল ইন্সট্রাক্টর হিসেবে রেড রোডে ছিলেন কর্পোরাল অফিসার অভিমন্যু গৌর। সেই সময় ব্যারিকেড ভেঙে অডি গাড়ি নিয়ে ঢুকে পড়ে সাম্বিয়া। পিষে দেয় ওই অফিসারকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *