নীল বণিক:
শতাংশের হিসেবে কিছুটা সংখ্যালঘু ভোট নিজের দিকে টানতে পারলেই জয়ের অঙ্ক পরিষ্কার হবে খগেনের। উল্লেখ্য, এবারের লোকসভা ভোটের আগে বাম ছেড়ে রাম-এ যোগ দিয়েছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক খগেন মুর্মু। তারপরেই সরাসরি মালদহ উত্তর কেন্দ্রে তাঁকে টিকিট দিয়েছে বিজেপি। জেলার রাজনীতিতে পোড়খাওয়া খগেন জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন প্রথম থেকেই। নিজে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি। তাই মালদহ জেলায় আদিবাসী সম্প্রদায়ের অনুন্নয়নকে ঢাল করে তৃণমূলকে কিছুটা হলেও চাপে রাখতে সমর্থ হয়েছেন খগেন মুর্মু।
প্রসঙ্গত, মালদহ উত্তর কেন্দ্রে রয়েছে প্রায় ৫২% সংখ্যাগুরু ভোট। রাজনৈতিক মহলের মতে যার বেশিরভাগটাই বর্তমানে ঝুঁকে রয়েছে বিজেপির দিকে। সংখ্যাগুরুদের ২৮ থেকে ৩০% ভোট নিজের অনুকূলে টানতে পারলেই জয়ের অঙ্ক পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছেন খগেন মুর্মু। এইসঙ্গে খবর, সংখ্যালঘুদের একটা অংশের ভোট বিজেপির ঝুলিতে পড়তে চলেছে এবার। স্থানীয় গেরুয়া শিবিরের দাবি, মঙ্গলবার ১০ থেকে ১২% সংখ্যালঘু ভোট নিজের দিকে টানতে পারলেই কাজ হাসিল হবে খগেন মুর্মুর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news