Breaking News
Home / TRENDING / বাগরি কাণ্ড ঘটতে পারে মালদার বিচিত্রাতেও, কেন জেনে নিন

বাগরি কাণ্ড ঘটতে পারে মালদার বিচিত্রাতেও, কেন জেনে নিন

নিজস্ব সংবাদদাতা:

মালদাঃ বাগরি কান্ডের পরেও মালদা শহরের বাজারগুলি নিয়ে হেলদোল নেই পুরসভা ও বাজার কতৃপক্ষের। জেলার স্বনামধন্য পুরনো বাজারগুলির মধ্যে একটি নেতাজী পৌরবাজার প্রচলিত কথায় বিচিত্রা মার্কেট নামে পরিচিত। এই বাজারে বেড়েছে দোকান ও ক্রেতার সংখ্যা কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। ফলে আতঙ্কে দোকান চালাচ্ছে জতুগৃহে পরিণত হওয়া বাজারের দোকানিরা। শহরের প্রতিটি বাজারই একইরকম নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনায় পুরসভা ও ব্যবসায়িরা একে অপরের ওপর দোষ চাপিয়ে দায় সারছেন।

বছর ৪০ আগে এই বাজার তৈরি হয়। প্রথমে ছিল হাতে গোনা কয়েকটি দোকান। ২০১৮সালে সেই বাজারে দোকানের সংখ্যা না হলেও হাজার খানেক। এই পৌরবাজারে রয়েছে কাপড়ের দোকান, খাদ্য সামগ্রীর দোকান। অন্যদিকে রয়েছে কাঁচা মালের দোকান। পাশেই রয়েছে ৩৪নম্বর জাতীয় সড়ক লাগোয়া পেট্রলপাম্প। এরপরও কোন অগ্নি নির্বাপক ব্যবস্থা হয়নি আজ অবধি। অভিযোগ, বার বার বাজার কমিটি পৌরসভার কাছে অগ্নিনির্বাপক ব্যবস্থার কথা জানালেও কোনও সুরাহা হয়নি। ফলে কোন অঘটন ঘটলে তা নিয়ন্ত্রণ করা অসাধ্য হয়ে উঠবে।

জনৈক ব্যবসায়ী সন্দীপ কুন্ডু জানান, আমরা বার বার অগ্নি নির্বাপক ব্যবস্থা সহ অন্যান্য নিরাপত্তার জন্য পৌরসভার কাছে আবেদন করেছি। কিন্তু পাত্তা দেয়নি প্রশাসন।

মালদা মার্চেন্ট চেম্বার অফ কর্মাসের সম্পাদক জানান, এই বাজারটি ৪০বছর হয়ে গেলেও অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। বেশ কয়েকটি দোকান ব্যক্তিগত ভাবে এই ব্যবস্থা রেখেছে। বাজারের ভেতর একটি জলের ট্যাঙ্কি থাকলেও তা ছোট ফলে বড় ঘটনা ঘটলে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। আমরা এই বিষয়টি নিয়ে ইংরেজবাজার পৌরসভাকে বেশ কয়েকবার চিঠি করেছি। কিন্তু তারা কোনও উদ্যোগ নেয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *