নিজস্ব সংবাদদাতাঃ
মেদিনীপুর: ফেসবুকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ওড়িষার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের অশালীন ছবি প্রচার করে গ্রেপ্তার হলেন শালবনী থানা এলাকার এক যুবক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নবীন পট্টনায়েকের ছবি কুৎসিত ভাবে নিজের বাড়ির দেওয়ালে প্রদর্শন করছিলেন শালবনীর শৌলা গ্রামের যুবক বাবুয়া ঘোষ। ওই যুবক বিজেপির সমর্থক বলে জানিয়েছেন শালবনির তৃণমূল নেতৃত্ব। সোশ্যাল মিডিয়াতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিবাহিত জীবন নিয়েও মন্তব্য করেন। পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এফআইআর পাওয়ার পর তদন্তে নামে এবং ওই যুবককে গ্রেফতার করে। তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর বিভিন্ন ‘ফেক প্রোফাইল’, যেগুলি অশালীন ছবি প্রদর্শন ও মন্তব্য করে, সেগুলি সম্পর্কেও তথ্য নেওয়ার এবং তাদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার পদ্ধতি চলছে বর্তমানে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news