মালবাজার,১৪ মে: সোমবার সকালে ভোটের দিনে উত্তপ্ত হল মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকা। তৃণমূল প্রার্থী ও সমর্থদের মেরে তাড়াল নির্দল প্রার্থী এমনটাই অভিযোগ। ঘটনায় দুইজন আহত হয়ে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ভোট গ্রহণ বন্ধ থাকে।
জানাগেছে,এদিন সকালে নিয়ম মতো ভোট গ্রহণ শুরু হয় মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত ২০/১৪৯ বুথে। এই বুথে মাত্র দুই জন প্রার্থী রয়েছে।তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্ধ্যা রায় নিয়ম মতো ভোটের লাইনে ছিলেন। সকাল ৯.৩০ মি; নাগাদ নির্দল প্রার্থী কলে রায় ও তার স্বামী সমারু রায় লোকজন নিয়ে তৃনমূল কর্মীদের ভোটদানে বাধা দেয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করে তৃণমূল কর্মী আনারুদ্দিন মহ:। প্রতিবাদ করলেই নির্দলের সমর্থকরা আনারুদ্দিনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহত হয়ে তিনি মাল হাসপাতালে ভর্তি। এই ঘটনায় থেলো উড়াও (৫৫) নামের এক মহিলাও আহত হয়।
স্থানীয় বাসিন্দা এতোয়া উড়াও জানান, এখানে তৃণমূল কংগ্রেসের রাজা ও বাদশা গোষ্ঠী নামে দুই বিবাদমান গোষ্ঠী রয়েছে। তৃণমূল প্রার্থী রাজা গোষ্ঠীর সন্ধ্যা রায়। তাকে হারাতে বাদশা গোষ্ঠী কলে রায়কে নির্দল হিসাবে দাঁড় করান।
কলে রায় এই ঘটনা ঘটায় বলে অভিযোগ। এই ঘটনায় সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ।
তৃণমূল অঞ্চল কংগ্রেস সভাপতি রাজা শর্মা বলেন, তৃণমূল প্রার্থীকে হারাতে বাদশা আহমেদের লোক জন এই ঘটনা ঘটিয়েছে।
অপর দিকে তৃণমূল কৃষাণ ক্ষেত মজুর সংগঠনের নেতা বাদশা আহমেদ জানান, নির্দলরা কার লোক তা জানি না।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news