Breaking News
Home / TRENDING / রায়গঞ্জে প্রিসাইডিং অফিসারকে মেরে বের করে দেওয়া হল

রায়গঞ্জে প্রিসাইডিং অফিসারকে মেরে বের করে দেওয়া হল

রায়গঞ্জ, ১৪ মে: প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার তাহেরপুরের ১৮৯/১ নম্বর বুথে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই প্রিসাইডিং অফিসারের নাম অঞ্জন রক্ষিত। তাহেরপুরের ১৮৯/১ এর বুথে সকাল থেকে ভোট গ্রহণ ভালোভাবে চলছিল। আচমকাই একদল দুষ্কৃতী এসে ওই বুথে ঢুকে অঞ্জনবাবুকে মারধর করে। পরে তাকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। আহত অবস্থায় ওই প্রিসাইডিং অফিসারকে তড়িঘড়ি রায়গঞ্জ জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *