কেশিয়াড়ি, ১৪ মে: কেশিয়াড়িতে বিজেপি তৃণমূল সংঘর্ষে মৃত বিজেপি কর্মীর দেহ বুথে সামনে রেখে ভোট এলাকাবাসীদের। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী থানার বারিদা গ্রামে গত পরশু বিজেপি তৃণমূল সংঘর্ষে আহত হন ১৩ জন। যাদের মধ্যে বিজেপি কর্মী মনু হাঁসদা গুরুতর আহত হন। তৃণমূলের দুষ্কৃতিরা লোহার রড দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। প্রথমে মনু হাঁসদাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় গতকাল সকালে ওড়িশার কটকে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। এর পরেই মৃত্যু হয় তার। ঘটনার পর থেকে থমথমে গোটা গ্রাম। গতকাল রাতে মনুর মৃতদেহ আসে মেদিনীপুরে। আজ সকালে দাহ না করে সেই মৃতদেহ বুথের সামনে ফেলে ভোট গ্রহণ পর্ব চালাচ্ছে এলাকাবাসীরা। তাদের বক্তব্য, বুথে শান্তিপূর্ন ভোট করানোর জন্য তারা বুথ ছেড়ে কেউ দাহ করতে যাচ্ছেন না।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news