সূর্য সরকার ।
আগামীকাল রাজ্য বিধানসভার ঘটতে চলেছে নজিরবিহীন ঘটনা। সূত্রের খবর, রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) অভ্যর্থনা জানাতে নাও উপস্থিত থাকতে পারেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় অধ্যক্ষের পাশাপাশি, ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা, শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপমুখ্যসচেতক সমীর চক্রবর্তী পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji), পরিষদীয় রাষ্ট্রমন্ত্রী তাপস রায় সহ কেউই বিধানসভায় হাজির থাকবেন না। তবে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ শাসকদল।
অর্থাৎ রাজ্যপালকে অভ্যর্থনা জানানোর জন্য শাসক শিবিরের কোনও প্রতিনিধি থাকবেন না বিধানসভায়। এমনটাই সূত্রের খবর। বিধানসভার সচিব সম্ভবত রাজ্যপাল জাগদীপ ধনখড়কে অভ্যর্থনা জানাবেন। বৃহস্পতিবার দুপুর দুটোয় বিজনেস অ্যাডভাইজারি বা বি এ কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। রাজ্যপালের আসার খবরে সেই কমিটির বৈঠক বাতিল করা হয়েছে আগামীকাল। শুক্রবার সকাল ১০টায় বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগে হবে সেই বি এ কমিটির বৈঠক। রাজ্যপালের আগমনের খবরেই বাতিল করা হয়েছে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক। রাজ্যপালের সঙ্গে সংঘাত জিইয়ে রাখতে চাইছে শাসক পক্ষ। এই ঘটনা তারই ইঙ্গিত দিতে চলেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news