নিজস্ব সংবাদদাতা:
সামনেই পাকিস্তানে নির্বাচন, সে দেশের অন্যতম বড় দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। দলের সুপ্রিমো স্বয়ং নওয়াজ শরিফ। যিনি আগামী নির্বাচনে প্রতিবেশি দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদের অন্যতম দাবিদার। কিন্তু সেই তিনি স্ত্রীর অসুস্থতার কারণে দলের নির্বাচনি প্রচারে থাকতে পারবেন না জানিয়ে দিলেন।
আসলে নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজ দীর্ঘদিন অসুস্থ। লন্ডনে তাঁর গলার ক্যান্সারের চিকিৎসা চলছিল। এর মধ্যে কুলসুমের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ইতিমধ্যে ডাক্তারের পরামর্শ মতো নওয়াজ এবং মেয়ে মারিয়ম জানিয়ে দিয়েছিলেন দেশের ফিরতে দেরি হবে। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে নওয়াজ নিজেও জানেন কবে ফিরতে পারবেন। ফলে নির্বাচনি প্রচারে যে তিনি থাকতে পারবেন তা স্পষ্ট করে দিলেন। সূত্রের খবর, নওয়াজ জানিয়েছেন, ‘কুলসুম আমার স্ত্রী। স্বভাবতই তাঁর প্রতি আমার কিছু দায়িত্ব রয়েছে।’
কিন্তু নির্বাচনের প্রচারে নওয়াজের না থাকাটা যে দলের পক্ষে ক্ষতিকর হবে তা বলা বাহুল্য।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news