ওয়েব ডেস্ক:
উদ্দেশ্য সৎ হলে অনেক কিছুই সম্ভব। কিন্তু সেই কাজ সম্ভব হল তরতাজা একাধিক প্রাণের বিনিময়ে! মাঝেরহাটগামী পথ দ্রুত প্রস্তুত করল পিডাব্লুডি ও রেল। ফলে শেষ হল ব্রিজভাঙা পরবর্তী আমজনতার ভোগান্তিও। বিশেষত বেহালায় যাদের বাড়ি তারা বিশেষ ভাবে উপকৃত হলেন। অনেক ঘোরাঘুরি করে তাদের মূল শহরে আসতে হচ্ছিল। বিকল্প পথে সেই সমস্যা কাটল। পুজোর আগেই আগামীকাল খুলতে চলেছে মাঝেরহাটগামী বিকল্প নতুন রাস্তা। কাল থেকেই শুরু হবে যান চলাচল।
উল্লেখ্য, ব্রিজ ভাঙার পর মাত্র ২০ দিনে রাস্তার গড়ার কাজ শেষ করল পিডাব্লুডি ও রেল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news