Breaking News
Home / TRENDING / মাতৃ আরাধনার পাঠ, পুরোহিত শিবির বলাগড়ে

মাতৃ আরাধনার পাঠ, পুরোহিত শিবির বলাগড়ে

ওয়েব ডেস্কঃ

হুগলীর বলাগড় থানার অন্তর্গত শ্রীপুর বাজারের সচ্চিতানন্দ সেবাশ্রম দুর্গা পুজো উপলক্ষে পুরোহিত প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল। এই আযোজন হয়ে গেল বুধবার।

এদিকে ঢাকে কাঠি পড়ে গেছে প্রায়। বাকি কটা দিন। গোটা একটা বছর বাঙালির অপেক্ষার অবসান হতে চলেছে। কিন্তু মাতৃ আরাধনায় পুরোহিতরা না থাকলেই নয়। যারা ছাড়া পুজো সম্ভবই না। একেকজন পুরোহিতের পুজোর ধরন একেক ধরনের। সেই পুজো পদ্ধতিকে আরও নিপুন করার প্রশিক্ষণ দেন হুগলীর বলাগড়ে আচার্য্য কমলাকান্ত ও শ্রী সুজিত মুখোপাধ্যায়। এই কাজ তাঁরা বহু বছর ধরে  করে আসছেন। এই আয়োজনের অনুপ্রেরণা জুগিয়েছে ভারতীয় সংস্কৃত পরিষদ। মন্ত্রচ্চারন,পুজোর নিয়ম সহ আরতির ধরন সবই বুধবার হাতে কলমে শিখলেন নতুন পুরোহিতরা। এই প্রসঙ্গে সংস্থার সম্পাদক অনুপ প্রামানিক বলেন, বিগত ৫বছর ধরে রাজ্যে তথা জেলার বুকে আমরা এই কর্মশালা করে আসছি। আগামী দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মশালা সংগঠিত করার ইচ্ছে রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *