নিজস্ব সংবাদদাতাঃ
রোগীর পরিজনদের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজ দলীয় কাজ জেলায় গিয়ে মালদা মেডিক্যাল কলেজ পরিবদর্শনে যান চন্দ্রিমা ভট্টাচার্য।
সঙ্গে ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, মেডিক্যাল কলেজ প্রিন্সিপাল প্রতীপ কুন্ডু-সহ স্বাস্থ্য আধিকারিকরা। হাসপাতালের মাতৃমা বিভাগটি ঘুরে দেখে মন্ত্রী বলেন, ‘খুব ভালো পরিষেবা এই মাতৃমা বিভাগে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে অত্যন্ত আধুনিক প্রযুক্তির এই মাতৃমা তৈরি করা হয়েছে। মায়েদের একটা সুন্দর জায়গায় রেখে প্রসবের যুগান্তকারী দৃষ্টান্ত।’ কিন্তু এরপরেই শুরু হয় গোলমাল।
মাতৃমা বিভাগ থেকে বেরিয়ে আসতেই চন্দ্রিমা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিজনেরা। তাঁদের দাবি, হাসপাতালের পরিষেবার মান তলানিতে। চিকিৎসকদের খোঁজ মেলেনা। খারাপ ব্যবহার করেন নার্সেরাও। একই বেডে দু’জন রোগীকে শুইয়ে রাখা হয়। জেলাশাসক কৌশিক ভট্টাচার্য বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর বাড়ির লোকেরা। এরপর জেলা শাসক আশ্বাস দিলে পরিকাঠামোর উন্নতীর আশ্বাস দিলে হাসপাতালের পরিস্থিতি শান্ত হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news