Breaking News
Home / TRENDING / শুভেন্দু অনুগামীদের সরাতে পিতা শিশিরকে নির্দেশ মমতার

শুভেন্দু অনুগামীদের সরাতে পিতা শিশিরকে নির্দেশ মমতার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“যারা দল বিরোধী কাজ করছে, তাদের দল থেকে বের করে দিন।” এভাবেই শুভেন্দু অনুগামীদের দল থেকে ছেঁটে ফেলতে চাইলেন তিনি। বিদ্রোহী নেতা শুভেন্দু অধিকারীর পিতা তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারীকে (Sisir Adhikari) এমনটাই নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিকেলে একবার ভার্চুয়াল সভায় দলের সর্বস্তরের নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। সেই বৈঠকেই পূর্ব মেদিনীপুরের সংগঠনের একাধিক রদবদলের নির্দেশ দেন মমতা। কাঁথির তৃণমূল (TMC) সাংসদ শিশির অধিকারীকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে কাঁথি, নন্দকুমার ও নন্দীগ্রাম ব্লকের সভাপতিদের বদল করতে হবে। মমতার নির্দেশ, “এমন কাউকে ধরে রাখা যাবে না যার বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ উঠছে। দল বিরোধী কাজ কিংবা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকলে এক্ষুনি তাদের বের করে দিন।” গত কয়েক মাস ধরে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তৃণমূল কংগ্রেসের টানাপোড়েন চলছে। আলাপ আলোচনা শেষে বৃহস্পতিবার তৃণমূল সুপ্রিমো সাংসদ সৌগত রায়কে জানিয়ে দিয়েছেন দলে শুভেন্দু অধ্যায়ে এখন ‘ক্লোজড চ্যাপ্টার’। তাই এদিন শুভেন্দুর পিতা শিশির অধিকারীকে দল বিরোধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নিদান দিয়েছেন মমতা।

এদিন মমতা বলেছেন, “কোনও রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখে দলকে বিপদে ফেলতে চাইলে বরদাস্ত করা হবে না। যদি কেন্দ্রীয় এজেন্সির ভয় থাকে তাহলে অন্য রাজনৈতিক দলের চলে যান, দলে থাকতে হবে না।” আদি-নব্য-তৎকাল তৃণমূল প্রসঙ্গে এদিন মমতা বলেছেন, “নতুন-পুরনো সবাই দলের গুরুত্বপূর্ণ। তাই সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে সবাই একসঙ্গে ভোটের লড়াই করব।” এদিন প্রশান্ত কিশোরের দেওয়া ‘বঙ্গধ্বনি’ কর্মসূচির ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ১১-২১ ডিসেম্বর তৃণমূল বিধায়ক রা এই কর্মসূচি নিয়ে গ্রামের প্রত্যন্ত এলাকায় যাবেন। এক কর্মসূচিতে ৪২ হাজার ৬০০ গ্রামে পৌঁছতে হবে বিধায়কদের।

দিন কয়েক আগেই ঘোষণা হয়েছিল ৭ ডিসেম্বর মেদিনীপুরের সভা করবেন মমতা। পরবর্তী কর্মসূচিগুলিও এদিন ঘোষণা করে দেওয়া হয়েছে। ৮ ডিসেম্বর রানীগঞ্জ, ৯ ডিসেম্বর বনগাঁ, ১৫ ডিসেম্বর উত্তরবঙ্গের জলপাইগুড়ি-আলিপুরদুয়ার জেলার সীমান্তবর্তী এলাকায় ও ১৬ ডিসেম্বর কোচবিহারে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া তৃণমূল কংগ্রেস কিষান ক্ষেত মজুর সংগঠনের সভাপতি বেচারাম মান্নার নেতৃত্বে ৮-১০ তারিখে ধর্মতলার গাঁধী মূর্তির পাদদেশে ১০টা থেকে ৫টা পর্যন্ত কেন্দ্রের কৃষি বিরোধী নীতির বিরুদ্ধে অবস্থান সমাবেশ করা হবে। ১০ তারিখে সমাবেশে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ তারিখে জেলার সদরগুলিতে কর্মসূচি নিতে বলা হয়েছে জেলা সভাপতিদের। ৬ সোমবার ব্লকে ব্লকে তৃণমূল নেতাকর্মীদের সংহতি দিবস পালন করতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *