নীল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে উপস্থিত থাকলেন তাঁরই দলের লোকসভার দুই প্রার্থী। একজন অবশ্যই জয়ী হয়ে সংসদে গিয়েছেন কৃষ্ণনগর থেকে, তিনি মহুয়া মৈত্র। আর রানাঘাট লোকসভায় পরাজিত তৃণমূল প্রার্থী রুপালি বিশ্বাস। তাঁকেও এদিনের বৈঠকে হাজির হতে দেখা যায়নি। সংসদীয় দলের কাজের ব্যস্ততার জন্য তৃণমূল ভবনে আয়োজিত সাংগঠনিক বৈঠকে যোগ দেননি কৃষ্ণনগর জেলা তৃণমূলের সভাপতি মহুয়া মৈত্র। ২৩ মে সাংসদ পদে জয়ী হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁকে কৃষ্ণনগরের সংগঠনের দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত রইলেন তিনি। সভাপতি ছাড়া সাংগঠনিক বৈঠক কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। নিহত বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রুপালি কোনওদিনও সক্রিয় রাজনীতি করেননি। সত্যজিতের খুনের ঘটনায় মানবিক সমবেদনার ভাবাবেগের রাজনৈতিক ফায়দা তুলতে মমতা তাঁকে রানাঘাটে প্রার্থী করেন। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কাছে হেরে যাওয়ার পর থেকে জেলা নেতৃত্ব সঙ্গে কোনও যোগাযোগ নেই রুপালীর। এদিন রুপালী বিশ্বাসকে তাঁর অনুপস্থিতির কারণ জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news