Breaking News
Home / TRENDING / ফের রণক্ষেত্র ভাটপাড়া, জনতার ক্ষোভের মুখে পুলিশ, অর্জুনের অনুরোধে নিয়ন্ত্রণে পরিস্থিতি

ফের রণক্ষেত্র ভাটপাড়া, জনতার ক্ষোভের মুখে পুলিশ, অর্জুনের অনুরোধে নিয়ন্ত্রণে পরিস্থিতি

ওয়েব ডেস্ক:

শুক্রবার সন্ধ্যায় ফের ধুন্ধুমার ভাটপাড়ায়। এবার পুলিশের উপর চড়াও হল জনতা। কমব্যাট ফোর্স ও র‍্যাফকে লক্ষ্য ইট-পাটকেল ছুঁড়ল তারা। এমনকী জওয়ানদের দিকে লাঠি-রড নিয়ে তেড়ে যায় উত্তপ্ত জনতা। শেষ পর্যন্ত কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ভাটপাড়া-কাঁকিনাড়া। বৃহস্পতিবার সেখানে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান দু’জন। মৃতদের দেহ নিয়ে শুক্রবার মিছিলের পরিকল্পনা করে বিজেপি। ঠিক তার আগে এলাকায় ঢোকে বারাকপুর কমিশনারেটের একটি দল। নিরাপত্তার খাতিরে বিধায়ক ও সাংসদদের ছাড়াই মিছিল করতে বলে পুলিশ। এরপরই উত্তেজিত হয়ে ওঠে জনতা। কমব্যাট ফোর্স ও র‍্যাফের জওয়ানদের লক্ষ্য করে ইট-পাটকেট ছোড়ে কয়েকজন যুবক। এমনকী লাঠি-রড নিয়ে রাস্তায় নামেন তাঁরা। বিপাকে পড়ে পিছু হটে পুলিশ। নিরাপত্তারক্ষীদের কয়েকজন ইটের আঘাটে জখম হয়েছেন খবর।

তবে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে বারাকপুরের সাংসদ অর্জুন সিংহ ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহের অনুরোধে শান্ত হয় জনতা। শুরু হয় মৃতদেহ নিয়ে মিছিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *