Breaking News
Home / TRENDING / অঙ্ক বলছে ‘না’, তবে মহেশতলায় ম্যাজিক করতে পারে মানুষ

অঙ্ক বলছে ‘না’, তবে মহেশতলায় ম্যাজিক করতে পারে মানুষ

নিজস্ব প্রতিনিধি, মহেশতলা :

পঞ্চায়েত সন্ত্রাসের পর তৃণমূল কংগ্রেস সম্পর্কে সাধারণ মানুষের মনোভাব কী বদলাল! রাজ্যে একটি নির্বাচনকে কেন্দ্র করে যে মৃত্যুর মিছিল মানুষ প্রত্যক্ষ করেছে তাতে কী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কিছুটা হলেও মোঁহভঙ্গ হয়েছে রাজ্যের ভোটদাতাদের! মানুষের ভোটাধিকার তো লুন্ঠিত হল বটেই এমনকি বিরোধী রাজনৈতিক দল মনোনয়ন জমা দিতে গিয়েও বেনজির বাধার সামনে পড়ল। শাসকের এ হেন আচরনের বিরুদ্ধে নিজেদের মতামত প্রকাশ করার একটা সুযোগ মহেশতলার মানুষের সামনে এসেছে উপনির্বাচনকে কেন্দ্র করে। মানুষ কী প্রতিবাদ করবে! সাম্প্রতিক নির্বাচনে এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক ও স্বাধীনচেতা বুদ্ধিজীবীদের মনে হয়েছে মানুষ ‘জাগছে।’ জনজাগরনের প্রভাব কী দেখা যাবে মহেশতলার ভোটে!
অঙ্কের হিসেব অবশ্য অন্য কথা বলছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিএমের প্রাপ্ত ভোট ছিল ৮২০০০ আর বিজেপির ১৪০০০। সেই জায়গা থেকে কোনও রাজনৈতিক অঘটনের সম্ভাবনা এখনই বিরোধীরা দেখছে না। পঞ্চায়েতে বিজেপিকে পাঁচ থেকে পাঁচ হাজারে তুলে আনার মূল কারিগর মুকুল রায়ও বলছেন, এবারের পঞ্চায়েত সন্ত্রাস সাধারন মানুষকে বিরুপ করেছে, একথা ঠিক। তবে মানুষের মনোভাব ভোটের বাক্সে প্রতিফলিত হতে সময় লাগে।
২৩ মে, সোমবার মহেশতলা বিধানসভা উপনিবাচন। শনিবার বিকেলেই প্রচার শেষ। তার আগে বুধবার বিকেলে ময়নাগড় থেকে জিনজিরা বাজার পর্যন্ত প্রায় ১০ কিমি পথ খোলা গাড়িতে প্রার্থী সুজিত ঘোষকে নিয়ে প্রচার সারলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *