নিজস্ব সংবাদদাতা :
মেহতাব হোসেনকে নিয়ে এখন ময়দান তোলপাড়। কিন্তু, মেহতাব মোহনবাগানে গেল কেন? এ প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে ময়দানের আনাচে–কানাচে।
কারণ, মেহতাবের সঙ্গে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের সম্পর্ক সকলেরই জানা। এটা আর নতুন করে বলে দিতে হবে না। এমনকি মেহতাব প্রকাশ্যে অনেকবার বলেওছিলেন, আর যেখানে খেলি না কেন, মোহনবাগানে খেলব না। কিন্তু, তারপরও কেন বাগানে প্রত্যাবর্তন?
শোনা যাচ্ছে, রাজনৈতিক চাপেই মেহতাবের এই সিদ্ধান্ত। মেহতাবের চুক্তির বিষয়টা দেখছেন বাগানের ফুটবল সচিব বাবুন বন্দ্যোপাধ্যায়। বাবুন সম্পর্কে মুখ্যমন্ত্রীর ভাই। এবার আপনারাই অনুমান করে নিন কী সমীকরণে মেহতাব বাগানে। শুধু চুক্তির অঙ্কই নয়, এর সঙ্গে আরও কোনও একটা শর্ত জোড়া রয়েছে।
তাছাড়া বাগানের ফুটবল সচিব হয়ে একটা চমক তো দিতেই হয়। তাই, মেহতাবকে তুলে সেই ‘হিরো’ হওয়ার চালটা চাললেন বাবুন। কিন্তু, সমর্থকরা বিষয়টা কীভাবে নেবে, সেটা তাদের ব্যাপার। রাজনৈতির চাপে মেহতাবের ইস্টবেঙ্গল ছাড়া। সেটা তো আপনারাই বুঝতে পারছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news