ওয়েব ডেস্ক:
সেবার দক্ষিণ ২৪ পরগনায় শতাধিক মানুষ বিষমদ খেয়ে মারা গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যারা মারা গিয়েছিল তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছিল। এরপর মদ খেয়ে যারা মরেছে তাদের ক্ষতিপূরণ কেন? এই প্রশ্ন উঠেছিল কোনও কোনও মহলে। সম্প্রতি শান্তিপুরে বিষমদ খেয়ে ১২জনের মৃত্যুর পরও ফের মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। এবং আবারও একই প্রশ্ন উঠছে বলে জানা গিয়েছে।
হয়তো সে বিষয়ে সম্পর্কে মুখ্যমন্ত্রী সচেতন, তাই লোকসভা ভোটের আগে সাফাই গাইলেন তিনি। বললেন, যাঁরা বিষমদ খেয়ে মারা গিয়েছেন তাঁদের পরিবারকে আমরা ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছি। পরিবারগুলো তো আর কোনও দোষ করেনি। তাদের ভেসে যেতে দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী আরও বলেন, আর কেউ কি বুঝে শুনে বিষমদ খায়? আমি তো বুঝে পাই না মানুষ বিষমদ খায় কেন?
উল্লেখ্য, শান্তিপুরের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আবাগারি দফতরের কর্মীদের কাঠগড়ায় তুলেছে সরকার। ওসি সহ ১১ পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। শুক্রবার ওই কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁসিয়ারি— যে কোনও রাজনৈতিক দল করুন না কেন, জনগণের কাজে গাফিলতি বরদাস্ত করবে না সরকার। পক্ষন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় যাঁরা কর্তব্যে গাফিলতি করেছেন সেই পুলিশ কর্মীদের বিরোধী তকমা দিলেন?
কিন্তু রাজ্যের সব প্রান্তেই যে বেআইনি চোলাইমদের ব্যবসা চলছে। যেগুলির কিছু কিছু মাঝে মাঝে জনতার রোষে ভাঙা পড়ে বলে খবরে আসে। তাছাড়া শান্তিপুরের ঘটনার পর গতকাল রাজ্য পুলিশও বহু বেআইনি ভাটি ভেঙেছে। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী মনে করেন? তা অবশ্য এদিন জানা যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news