Breaking News
Home / TRENDING / করোনার জেরে বাতিল হয়ে গেল শতাব্দী প্রাচীন মাহেশের রথযাত্রা

করোনার জেরে বাতিল হয়ে গেল শতাব্দী প্রাচীন মাহেশের রথযাত্রা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

নভেল করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বাতিল হয়ে গেল শতাব্দী প্রাচীন মাহেশের রথযাত্রা (Mahesh Rathyatra)। শনিবার হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে জানিয়ে দেওয়া হয়, মাহেশে এবার আর রথ উৎসব হবে না।আগামী ২৩ শে জুন জগন্নাথ (Jagannath) দেবের রথযাত্রার উৎসব। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে কীভাবে হবে হুগলি জেলার এই ঐতিহ্যবাহী রথযাত্রা? কারণ, ওড়িশার পুরীর (Puri) পর মাহেশেই সবচেয়ে বড় রথযাত্রার আসর বসে। এবং এই রথযাত্রা প্রাচীন বহু ঐতিহ্য বহন করে। তাই এমন এক জনপ্রিয় উৎসবের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছিল। রথযাত্রাকে কেন্দ্র করে সোজা – উল্টোরথ পর্যন্ত ব্যাপক জনসমাগম হয় মাহেশে। তাই এদিন বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আলোচনায় বসে জেলা প্রশাসন ও মাহেশ রথযাত্রা কমিটির কর্তারা।

শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় এবারের মতো স্থগিত করে দেওয়া হচ্ছে মাহেশের রথযাত্রা। রথের দিন জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহের বদলে, শালগ্রাম শিলাকে নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে। এবং উল্টো রথের দিন তা আবারও ফিরিয়ে আনা হবে মাহেশের জগন্নাথ মন্দিরে। প্রসঙ্গত, পুরীর পরেই ভারতের দ্বিতীয় প্রাচীনতম মাহেশের রথ। এবার ৬২৪ বছরে পদার্পন করত এই ঐতিহ্যের রথ। কিন্তু, করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতিতে সমস্ত ধর্মীয় উৎসব ও জমায়েত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয়। তাতে সায় রয়েছে রাজ্য সরকারগুলির। সেই নির্দেশ মেনেই পুরীর মন্দির কর্তৃপক্ষের পরে মাহেশের জগন্নাথ মন্দির কমিটিও রথযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। তবে রথযাত্রার সময় বিগ্রহের পুজো সব রীতিনীতি মেনেই করা হবে বলে জানানো হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *